মাসুদ রহমান বিজয়
রাজধানী উত্তরখানে চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাস্তা মেরামতের কাজ, এই কাজকে কেন্দ্র করে, শুরু হয়েছে অনুমতি বিহীন ভবন নির্মাণের হিড়িক।
অনুসন্ধান সূত্রে জানা যায়: এই ভবনগুলো নির্মাণ হচ্ছে, যার নেই কোন বৈধতা, এমন ২ টি ভবনের তথ্য আসে প্রতিবেদকের হাতে, ২টি ভবনের মালিকই উত্তরখানের গ্যাস ব্যবসায়ী মাসুদ আলম, একাধিকবার ভবন মালিকের সাথে মুঠোফোনে যোগাযোগ কালে , বিভিন্ন ধরনের ছলচাতুরির আশ্রয় নেয় মাসুদ আলম। একপর্যায়ে নাম না বলা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে ০১৮২৪-৫০৫১০০ মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে নিউজ না করার জন্য অনুরোধ করা হয়।
উত্তরখান ফজির বাতান এলাকার রাজউকের দায়িত্বরত ইন্সপেক্টর নাজমুল এর সাথে কথা বলে জানা যায়। ভবন মালিক কে একাধিকবার নোটিশ করেও নোটিশের কোন জবাব বা সারা পাওয়া যায়নি । এই ভবনটি বিষয়ে আইনত ব্যবস্থা গ্রহণ করবেন ম্যাজিস্ট্রেট সবুজ আলম, ম্যাজিস্ট্রেট সবুজ আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন রাজউকের চেয়ারম্যানের কাছে একটা লিখিত দরখাস্ত দিন,এই বলে কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে ভবন মালিক মাসুদ আলম এর সাথে যোগাযোগ করা হলে,অনুমতি না নিয়ে ভবন নির্মাণ , ও রাজউকের সাথে লিয়াজু করেই কাজ করছেন এমনটাই স্বীকার করেন।
