ePaper

৩০ বছরের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাই ইউনিয়নের ডুমরগাছা গ্রামে দীর্ঘ ৩০ বছর ধরে ভোগদখল করা জমি জবরদখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির দেয়ার অভিযোগ অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ডুমরগাছা মৌজার ১৯৯ নম্বর জে.এল. এবং, ৩৩৮ নম্বর খতিয়ানভূক্ত মৃত মো.আ.জলিল মন্ডলের ক্রয়কৃত জমি ঘিরে। অভিযোগে জানা যায়, গত ২৬ জানুয়ারি জলিল মন্ডলের পুত্র মো.মাজহারুল ইসলাম তাঁর পাটক্ষেতে চাষাবাদ করাকালে স্থানীয় কয়েকজন চিহ্নিত ভূমিদস্যুÑআবুল কাসেমের ছেলে আতিকুর রহমান, হাফিজুর রহমানের ছেলে নজরুল ইসলাম ওশরিফুল ইসলাম জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। এসময় স্থানীয় বাসিন্দা ও জমির মালিক এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্হল থেকে সরে যায়। এব্যপারে ভুক্তভোগী মো. মাজহারুল ইসলাম গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ (আর্জি) দাখিল করেছেন। এদিকে পৈত্রিক সূত্রে মালিকানাধীন সম্পত্তির ওপর এমন জবরদখলের প্রচেষ্টা ও হুমকির ঘটনায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এলাকাবাসীর মধ্যে এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (7324,14802,11328) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *