ePaper

রাজবাড়ীতে হেরোইনসহ দুই  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এস.এম মিলন, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে ৬০ পুরিয়া হেরোইন সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর শ্রীদাম দত্ত পাড়া, এপি উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার সাঈদ প্রামানিকের ছেলে রাকিব প্রামানিক (৩০), উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার গোলাম মহিউদ্দিনের ছেলে মো. জানে আলম রিপন (৩৩)। বুধবার দিবাগত রাত পৌনে ৪টার সময় গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার আইয়ুব মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, থানার এসআই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে রাকিব প্রামানিক, মো. জানে আলম রিপনকে ৬০ পুরিয়া হেরোইন সহ গ্রেপ্তার করে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, ধৃত আসামী রাকিব প্রামানিকের বিরুদ্ধে থানায় ২টি জিআর পরোয়ানা মূলে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৩টি মামলা রয়েছে।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (16963,6780,4717) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *