WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (6771) ORDER BY meta_id ASC

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে কৃষকরা হাতেকলমে শিখছেন চাষ পদ্ধতি - Daily Nabochatona
ePaper

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 6771

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (6771) ORDER BY meta_id ASC

class="post-6771 post type-post status-publish format-standard hentry category-11 category-71">

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে কৃষকরা হাতেকলমে শিখছেন চাষ পদ্ধতি

মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় খোলা মাঠে বসে ক্লাস করছেন একদল নারী-পুরষ। তাদের হাতে বই-খাতা। এটি গতানুগতিক কোনো স্কুল নয়। চেয়ার-টেবিল ছাড়া এই স্কুলে শিক্ষার্থীদের (কৃষক) হাতেকলমে শেখানো হচ্ছে নানা জাতের সবজি চাষ পদ্ধতি। তারা আরও শিখছেন উদ্যোক্তা তৈরি এবং পরিবেশবান্ধব চাষাবাদের নানা বিষয়। প্রান্তিক কৃষকদের ব্যতিক্রমী এমন স্কুলে লেখাপড়ার দৃশ্য চোখে পড়বে রাণীশংকৈল উপজেলার রাউতনগর উত্তরগাঁও ও নেকমরদ এলাকায়। কৃষি বিভাগের এসব বিদ্যালয়ে হাতেকলমে শিখানো হচ্ছে কৃষকদের পুষ্টি, উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশবান্ধব চাষাবাদের নানা বিষয়ে। ফসলের মাঠের পাশে কিংবা খোলা জায়গায় হয় এই বিদ্যালয়ের ক্লাস। এখান থেকে শিক্ষা নিয়ে ফসলের রোগবালাই দমন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে ভূমিকা রাখতে পাড়ছেন কৃষকরা। রানীশংকৈল উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে ২০২৩ সালের জুলাই মাস থেকে পরিচালিত হচ্ছে পার্টনার ফিল্ড স্কুল নামে কৃষকদের এ স্কুল। রানীশংকৈল উপজেলায় কৃষকদের ব্যতিক্রমী ৩৭টি বিদ্যালয় রয়েছে। যার মধ্যে সাতটিতে কৃষকদের ক্লাস চলমান রয়েছে। প্রতিটি বিদ্যালয়ে ১০ দিন ক্লাস শেষে একটি পরীক্ষা নেওয়া হয়। পরবর্তীতে তাদের মধ্যে সনদ বিতরণ করেন কৃষি বিভাগ। প্রতিটি বিদ্যালয়ে ২৫ জন কৃষক সপ্তাহে এক দিন করে ক্লাস করেন। রানীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা এবং একজন উপসহকারী কৃষি কর্মকর্তা স্কুল পরিচালনা করেন। রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, পার্টনার স্কুলে পড়ে চাষিরা কৃষি ও পুষ্টি বিষয়ে দক্ষ হয়ে উঠেছেন। পারিবারিক পুষ্টি চাহিদা মিটাতে তারা ভূমিকা রাখতে পারছেন।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (25302,11102,23899) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *