ePaper

শিক্ষার গুণগত মানোন্নয়নে দক্ষ কর্মীবাহিনী গড়ে তুলতে হবে-বাউবি উপাচার্য

সাইফুল্লাহ, গাজীপুর

কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া, ইন্ডিয়া এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর যৌথ উদ্যোগে ‘উন্মুক্ত ও দূরশিক্ষণের জন্য মিডিয়া ও ডিজিটাল প্রোডাকশন কৌশল’ বিষয়ক ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত চারদিনব্যাপী অনুষ্ঠিত এক প্রশিক্ষণ প্রোগ্রাম গতকাল বৃহস্পতিবার শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে মিডিয়া সেন্টারের প্রিভিউ থিয়েটারে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। ‘‘বর্তমানে শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল প্রোডাকশনের গুরুত্ব অপরিসীম। শিক্ষা কার্যক্রমকে সহজ উপায়ে দ্রুত শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়ার জন্য “মিডিয়া ও ডিজিটাল প্রোডাকশন কৌশল” বিষয়ক প্রশিক্ষণ আমাদের জন্য অপরিহার্য। প্রতিযোগিতামূলক বিশ্বে মাথা উঁচু করে টিকে থাকতে হলে আমাদেরকে বহির্বিশ্বের উন্নত প্রযুক্তি গ্রহণ করতে হবে। আর এ আধুনিক ডিজিটাল প্রযুক্তি হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে তা বাস্তবক্ষেত্রে যথাযথভাবে কাজে লাগাতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগুণমান বৃদ্ধি করতে হবে। আমাদের কর্মীবাহিনী ও যন্ত্রপাতি রয়েছে কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ নেই। এ প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষার্থী সেবায় কাজে লাগাতে হবে। গুনগত মানসম্পন্ন ভিডিও তৈরি করতে হবে এবং সেগুলি আমাদের আঞ্চলিক ও উপ- আঞ্চলিক কেন্দ্রে প্রেরণ করতে হবে। আঞ্চলিক কেন্দ্রে সংরক্ষিত এ ভিডিও শিক্ষার্থীরা প্রয়োজনমত কাজে লাগাতে পারবে। শিক্ষা হলো একটি চলমান প্রক্রিয়া। জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হলে প্রশিক্ষণলব্ধ শিক্ষা পরস্পরের মধ্যে বিতরণ করতে হবে। জ্ঞানের সঠিক ব্যবহার দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। ভবিষৎ প্রজন্মের জন্য দূরশিক্ষণ ব্যবস্থার কোর্স কারিকুলামের ব্যাপক উন্নয়ন ঘটাতে হবে’’। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ‘মিডিয়া ও ডিজিটাল প্রোডাকশন কৌশল’ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদবিতরন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে উপাচার্য এসব কথা বলেন। ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির ইলেকট্রনিক মিডিয়া প্রোডাকশন সেন্টার, নয়া দিল্লী এর পরিচালক ড. কুমার ধর্মেন্দ্র প্রসাদ ও প্রযোজক ড. যতিন্দর জিত কৌর রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রোগামে দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে উন্মুক্ত ও দূরশিক্ষণ এবং অনলাইন শিক্ষায় মিডিয়ার ভূমিকা, উৎপাদন ও প্রচারের প্রযুক্তিগত নানা দিক নিয়ে অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মকর্তাদের মাঝে অত্যন্ত দক্ষতার সাথে প্রশিক্ষণ প্রদান করেন। চারদিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ প্রোগ্রামের বিভিন্ন সেশনে মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রস্তুতের জন্য বিষয় চিহ্নিতকরণ, বাজেট তৈরিসহ উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, স্ক্রিপ্ট লেখার জন্য একাডেমিক সংক্ষিপ্তসার, স্ক্রিপ্ট লেখার ধারণা তৈরি ও অনুশীলনের বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণার্থীদেরকে বাস্তব ধারণা প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণার্থীদেরকে স্টুডিও/আউটডোরে স্ক্রিপ্ট উপস্থাপনা বিষয়ে হাতে কলমে অনুশীলন এবং এর প্রতিক্রিয়া ও মূল্যায়ন করা হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস। সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, ‘‘এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানের নিয়মিত চর্চা করতে হবে এবং তা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নিজ নিজ কর্মক্ষেত্রে বাস্তবে প্রয়োগ করতে হবে। এ বিষয়ে সকলকে সচেতন থেকে আন্তরিকতার দায়িত্ব পালনের পরামর্শ প্রদান করেন’’। এর অনুষ্ঠিত আরও বক্তব্য প্রদান করেন, রিসোর্স পার্সন ভারতের ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ঊগচঈ এর পরিচালক ড. কুমার ধর্মেন্দ্র প্রসাদ ও ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ঊগচঈ এর প্রযোজক ড. যতিন্দর জিত কৌর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন, মিডিয়া বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক শরীফ মো. শাহাবুদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মিডিয়া বিভাগের সিনিয়র ভিডিও স্পেশালিষ্ট সোহেল আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ৬টি স্কুলের ২৪ শিক্ষক এবং মিডিয়া ও কম্পিউটার বিভাগের ২৪ জন কর্মকর্তা এ প্রশিক্ষণ সফলতার সাথে সম্পন্ন করেন। সমাপনী অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (6763,10321,11031) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *