মো. শফিকুল ইসলাম মতি, নরসিংদী নরসিংদীতে ইউপি সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা আমির হোসেন সরকারকে (৩০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আলোকবালীতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত আমির হোসেন আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। তিনি সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, চরাঞ্চলে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ থাকায় ৫ আগস্টের পর থেকে এলাকা ছাড়া ছিলেন আমির হোসেন সরকার। প্রবাস ফেরত ভাইকে দেখতে আজ বাড়ি ফেরেন তিনি। এসময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমির হোসেনের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আমির হোসেন। স্বজনেরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্পিডবোটে করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে আবাসিক মেডিকেল অফিসার ডা. সজীব সাহা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সেনাবাহীার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করছে। আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
Related News
বিতর্কিত শিক্ষকদের বালিকা উচ্চ বিদ্যালয়ে পদায়ন করার প্রতিবাদে মানববন্ধন
- Nabochatona Desk
- March 9, 2025
- 0
মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী প্রতিনিধি: নরসিংদী ব্রাক্ষন্দী কামিনি কিশোর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে তিন শিক্ষককে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পদায়ন করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। […]
রায়পুরায় অনুমোদনহীন সার ও কীটনাশক বিক্রির বিরুদ্ধে অভিযান জরিমানা ও জব্দকৃত সার নিলামে বিক্রি
- Nabochatona Desk
- September 1, 2025
- 0
অজয় সাহা (নরসিংদী) রায়পুরা গতকাল রোববার নরসিংদীর রায়পুরা উপজেলার জঙ্গি শিবপুর বাজারে সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) […]
রায়পুরায় ফলের পরিচিতির জন্য ফল মেলায় ৬০ জাতের ফল
- Nabochatona Desk
- June 20, 2025
- 0
অজয় সাহা, (নরসিংদী) রায়পুরা রায়পুরায় কৃষি উন্নয়ন ও ফলের পরিচিতি, ফল গাছ রূপনে উদ্বুদ্ধ করণ ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে জাতীয় ফল মেলা […]
