শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে এক পুলিশ কর্মকর্তা ও ঝুট ব্যবসায়ীর সঙ্গে লেনদেন–সম্পর্কিত একটি অডিও ফাঁস হয়েছে।গতকাল রোববার রাত থেকে কথোপকথনের অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়াতে থাকে।খোঁজ নিয়ে জানাযায়, ওই ব্যবসায়ীর নাম সেলিম সিকদার। তিনি শ্রীপুরের নগরহাওলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে। অন্যদিকে কথোপকথনে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মণ্ডল। তিনি শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বে আছেন।এব্যাপারে ঝুট ব্যবসায়ী সেলিম সিকদার বলেন, শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডলের সাথে প্রায় দুই মাস আগের কথোপকথনের রেকর্ড এটি। তার মোবাইল ফোনটি হারিয়ে যায় পরে তা উদ্ধার হয়। তবে কীভাবে এটি ফাঁস হলো, তা তিনি জানেন না।ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে বক্তব্য জানতে চাইলে ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এটি আমার কন্ঠ নয়। আমার কন্ঠ নকল করে সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এসবের সাথে আমার কোন সম্পর্ক নেই।
আরও সংবাদ

কোনাবাড়ীতে ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেফতার
- Daily Nabochatona
- জুন 9, 2026
- 0
ইউসুফ আহমেদ তুষার,কোনাবাড়ী কাশিমপুর প্রতিনিধি গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন […]
শিক্ষা-শিখন কাঠামো শক্তিশালীকরণে গাকৃবিতে কর্মশালা অনুষ্ঠিত
- Daily Nabochatona
- নভেম্বর 26, 2025
- 0
সাইফুল্লাহ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এর ‘‘কৃষি ও জৈবসম্পদ প্রকৌশল অনুষদে আজীবন-শখিন উন্নীতকরণে শিক্ষা-শিখন পরিবেশ শক্তিশালীকরণ’’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হায়ার […]

বারিতে ট্রাকচারিং রিসার্চ ফর ইমপেক্ট, এ প্রোগ্রাম-বেইসট এপরোস শীর্ষক কর্মশালা
- Daily Nabochatona
- সেপ্টেম্বর 16, 2025
- 0
সাইফুল্লাহ, গাজীপুর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ইনস্টিটিউটের সেমিনার কক্ষে “ট্রাকচারিং রিসার্চ ফর ইমপেক্ট: এ প্রোগ্রাম-বেইসট এপরোস.” শীর্ষক একটি কর্মশালার আয়োজন […]

