সৌমিত্র সুমন, (পটুয়াখালী) কলাপাড়া পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল মিয়া (৫৭) কে আটক করেছে পুলিশ। সোমবার রাত পৌনে দুইটার দিকে পৌরশহরের ইসলামপুর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. নাসির উদ্দীন মাহমুদ জানান, কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “বাবুল মিয়াকে কলাপাড়া উপজেলা বিএনপির অফিস ভাঙচুর মামলায় আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ
Related News
বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সরাইলে বর্ণাঢ্য র্যালী
- Nabochatona Desk
- May 9, 2025
- 0
মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল ব্রাহ্মণবাড়িয়া সরাইলে গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫-উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত […]
বরগুনায় ছাত্রদল নেতার অভ্যাহতি আদেশ প্রতাহারের দাবিতে মানববন্ধন
- Nabochatona Desk
- February 20, 2025
- 0
আতিকুর রহমান খান দিপু, বরগুনা বরগুনা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি, মেহেদী হাসান রনির অব্যাহতি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জেলা ছাত্রদল ও […]
ফরিদপুর বাস মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান
- Nabochatona Desk
- October 8, 2025
- 0
সবুজ দাস, ফরিদপুর ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতির দ্বায়িত্ব দেয়া হয়েছে সিনিয়র সহ-সভাপতি মো. আনিসুর রহমানকে। ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি […]
