রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা : ‘প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফাইজুর রহমান, উপজেলা বিএনপির উপদেষ্টা হযরত আলী ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব ও নাজমুল হক ভূঁইয়া মোহন।
এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্যসচিব নুর আহমেদ চৌধুরী মানিক, উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সৈকত আহমেদ সুমনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং দেশের অর্থনীতিতে এ খাতের অবদান বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
রায়পুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যা লি


