পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে ঢাকার দুই সিটির ২০ অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা দেয়ার নির্দেশ

নবচেতনা শিক্ষাঙ্গন ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ২০টি অঞ্চলে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও পরিবীক্ষণের লক্ষ্যে এ তালিকা চাওয়া হয়েছে। এ বিষয়ে সংযুক্ত ছক মোতাবেক তালিকা পাঠাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এ সংক্রান্ত চিঠি আজ বৃহস্পতিবার মমাউশির মহাপরিচালকের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গত ১৭ নভেম্বরের একটি পত্রের মর্মানুযায়ী ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ত্বরান্বিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে দুই সিটি কর্পোরেশনের আওতাধীন ২০টি অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অঞ্চলভিত্তিক তালিকা নির্ধারিত ছক অনুযায়ী পাঠাতে বলা হয়েছে।
নবচেতনা/এআর