গজারিয়া প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক মেম্বার মোহাম্মদ শাহাবুদ্দিন মৃধা আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
মোহাম্মদ শাহাবুদ্দিন মৃধা বাউশিয়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি ইউনিয়নের সাবেক মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তাঁরা।মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।
বাউশিয়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শাহাবুদ্দিন মৃধার মৃত্যু




