বাউশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু

গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদ

বাংলাদেশ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রমের ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের প্রচেষ্টায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা উপজেলা বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া ৩ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের সূচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়নের প্রশাসক সদস্য শামীম খান বাবু, বাউশিয়া ইউনিয়ন প্রশাসক সদস্য( বঙ্গ) নজরুল, বাউশিয়া ইউনিয়ন প্রশাসক সদস্য তাবারক হোসেন মৃধা, বাউশিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হান্নান প্রধান, ইউনিয়ন বিএনপির নেতা বিপ্লব  তথ্য সংগ্রহকারী টিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাউশিয়া ইউনিয়ন প্রশাসক এবাদুল হক বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান,

এ সময় শামীম খান বাবু বলেন, সরকারের এ উদ্যোগের মাধ্যমে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারগুলো সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকৃত হবে বলে আশা করা হচ্ছে এবং তার পাশাপাশি প্রতিটা উপকার ভোগী উপকার পাবে বলে আশা করা যায়।