শাফিন আহমেদ, শ্রীনগর (মুন্সিগঞ্জ) : আওয়ামী লীগের ঘোষিত ১৯ তারিখের, ডাকা লকডাউন, কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, অগ্নিকাণ্ড ও জনদুর্ভোগ এড়াতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় কঠোর সতর্ক অবস্থানে রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শ্রীনগর উপজেলা বিএনপি। কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর নির্দেশনায় উপস্থিত থেকে উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড বিক্ষোভ মিছিল করে এই সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি,শহিদুল ইসলাম মৃধা,বাংলাদেশ জলচ্চিত্র পদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লা,শ্রীনগর উপজেলা যুবদলের ১নং সদস্য রাজু আহমেদ ও শ্রীনগর সরকারি কলেজ শাখার ছাত্রদলের
সভাপতি, সাইফুল ইসলাম শিবলু ও শ্রীনগর উপজেলার
সাবেক ছাত্রদল যুগ্ম সম্পাদক ,মোঃ জাফর আলাম সহ উপস্থিত ছিলেন।
বিএনপি সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকেই শ্রীনগর উপজেলার প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় এবং প্রবেশপথগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
দিনব্যাপী এই টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। পুলিশের পাশাপাশি শ্রীনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কে অবস্থান নিয়ে পাহারা ও টহল দিতে দেখা গেছে।
শ্রীনগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা রোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের দাবি অনুযায়ী, কঠোর নজরদারির ফলে উপজেলার গ্রামাঞ্চল ও হাটবাজারগুলোতে সাধারণ মানুষ কোনো ধরনের আতঙ্ক ছাড়াই স্বস্তিতে চলাফেরা ও দৈনন্দিন কাজকর্ম করতে পারছেন।
এখন পর্যন্ত উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা নাশকতার খবর পাওয়া যায়নি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।


