কুমিল্লা প্রতিনিধি : বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর ২০২৬ তারিখে অত্র বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে অগ্নি সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন প্রস্তুতির লক্ষ্যে কুমিল্লা ফায়ার সার্ভিস ও ডিফেন্স এর তত্ত্বাবধানে একটি প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন করা হয়। প্রশিক্ষণটি সমন্বয় করেন কুমিল্লা ফায়ার সার্ভিস ও ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মোঃ রবিউল্লাহ।
প্রশিক্ষণ সেশনগুলোতে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অগ্নি নির্বাপন, অগ্নি প্রতিরোধ, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।

