গজারিয়ার পাখির মোড়ে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি

গজারিয়া প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পাখির মোড় এলাকায় সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনব্যাপী পাখির মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় নেতাকর্মীরা এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মিয়াজ, বাউশিয়া ইউনিয়ন প্রশাসক মো. এবাদুল হক, গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ আশরাফুল আলম সবুজ, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি বঙ্গ নজরুল, উপজেলা যুবদলের সদস্য শাহ আলী, বাউশিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হান্নান প্রধান, বাউশিয়া ইউনিয়ন প্রশাসক সদস্য এ কে এম রাজিব, উপজেলা যুবদল নেতা মিলন ও যুবদল নেতা বাদল সহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী সন্ত্রাস, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।