সোনাইমুড়ী, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম, সঞ্চালনা করেন মাসুদ করিম। মানুষ কোথায় পাই বইটির লেখক,প্রবন্ধক ও রচয়িতা কবি ছিলেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক ফারুক আল ফয়সাল , সভায় উপস্থিত ছিলেন-সিনিয়র সহ-সভাপতি: সৈয়দ শহীদুল ইসলাম রায়হান, সহ-সভাপতি: নিজাম উদ্দীন, সাধারণ সম্পাদক: সেলিম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক: আমিনুল ইসলাম মানিক,উপদেষ্টা: ফারুক আল ফয়সাল, সাংগঠনিক সম্পাদক:নূর মোহাম্মদ সবুজ, দপ্তর সম্পাদক: হানিফ রানা, ক্যাশিয়ার: বিপ্লব,
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক:মনির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক: ইয়াসিন আবির। সদস্য: ইয়াসিন শরীফ অনিক, মাসুদ পারভেজ লিটন, মাহবুব আলম, সাজিদ আল মাহমুদ। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের ঐক্য ও পেশাগত মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সভাপতির মাকসুদ আলম তার বক্তব্যে বলেন —”সাংবাদিকতা শুধু পেশা নয়, এটা দায়িত্ব। সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবকে আমরা ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ ও মর্যাদাপূর্ণ সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।
আমরা চাই, সকল সদস্য একে অপরের পাশে থাকবে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার মানুষের আস্থা অর্জন করবে। কোনো ভেদাভেদ নয়, আমরা সবাই এক পরিবার। আগামী দিনে প্রেসক্লাবের উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং সোনাইমুড়ীর উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছি।” সভা শেষে সকল সদস্যের ঐক্য ও সহযোগিতার মাধ্যমে প্রেসক্লাবকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সোনাইমুড়ী প্রেসক্লাবের সাধারণ সভায় (মানুষ কোথায় পাই) বইয়ের মোড়ক উন্মোচন
