লিটনের ব্যাটেও সেঞ্চুরি, ভিন্নধর্মী উদযাপন


নবচেতনা ক্রীড়া ডেস্ক : পুল করে বল বাউন্ডারি লাইন পার হওয়ার পর ব্যাট তুলে ধরলেন লিটন, পকেট থেকে একটা কাগজ বের করলেন যাতে লেখা ‘হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস’- এভাবেই নিজের সেঞ্চুরি উৎযাপন করলেন লিটন। সোমবার (১৬ নভেম্বর) লিটনের একমাত্র মেয়ে আনায়রা দাস অ্যানভির তৃতীয় জন্মদিন। এটি টেস্ট ক্যারিয়ারে লিটনের আষ্টম সেঞ্চুর

৯২ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করা লিটন দাস দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নিয়েছেন। সাউথ আফ্রিকায় তাওহীদ হৃদয়ের পর শতকের দেখা পেলেন এই উইকেট রক্ষক ব্যাটার। এটি তার ক্যারীয়ারের ৮ম টেস্ট সেঞ্চুরি।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে ভালো করতে পারেননি লিটন। ইনজুরি থেকে ফেরার পর রানখরায় ভুগছিলেন এই স্টাইলিশ ব্যাটার। তবে দেশের সীমানা পেরিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজের চেনা ছন্দে ফিরেছেন তিনি। দলের কঠিন সময়ে একপ্রান্ত আগলে রাখার পাশাপাশি তাওহীদ হৃদয়কেও দিয়েছেন দারুণ সঙ্গ।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে টেনে তুলেছেন এই দুই ব্যাটার। ৭১ বলে অর্ধশতক পূর্ণ করার পর ১৫৪ বলে ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে নেন লিটন। এর আগে নিজের ইনিংসকে শতকে রূপ দিয়েছেন তাওহীদ হৃদয়ও। ফিরেছেন ১৩৭ রান করে।

প্রাথমিক বিপর্যয় সামলে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ। ক্রিজে এখন লিটন দাসকে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। প্রতিবেদন লেখা পর্যন্ত জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৪৪ রান।
নবচেতনা/এআর