সার্বজনীন শ্যামা পূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হলো শেষ

Exif_JPEG_420


মধুখালী প্রতিনিধি : ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ভাতুড়ীয়া সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। এই পূজা উপলক্ষে অষ্ঠকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয় । ইহাতে অংশ গ্রহন করেন মিতা মন্ডল নদীয়া ভারত, পলাশ সরকার ফরিদপুর, শ্রীমতি কৃষ্ণা পাল যশোর । পূজা কমিটির সভাপতি অসীম বিশ্বাস, সাধারন সম্পাদক সমরেশ মালো এবং কোষাধ্যক্ষ শুশীল বিশ্বাস ও দর্শনার্থীর মাধ্যমে জানা যায় গতবারের চেয়ে এ বছর শ্যামা মায়ের কালী পূজা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে।পূজা ৮নভেম্বর শুরু হয় আর বুধবার ১১ নভেম্বর রাতে চন্দনা নদীতে নির্ধারিত বিসর্জন ঘাটে পূজামন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়।