ভয়াবহ আগুনে  কামারখালী বাজারের মুদি দোকান  পুড়ে ছাই, ১০লক্ষ টাকার  ক্ষতি

 মোঃ  সহিদুল ইসলাম , মধুখালী প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালীতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে কামারখালী বাজারের মনজুরের  ভাড়াটিয়া টিনসেট মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী প্রায় ১০ লক্ষ  টাকা ক্ষতির দাবি করেছেন। পরে ফায়ার সার্ভিস ও আসে পাশে পাশে বাসা বাড়ীর  লোকজন এবং ব্যবসায়ী ও নাইট গার্ডরা  ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভয়াবহ আগুনে ১টি দোকান পুড়ে ছাই  । শুক্রবার (১০ই এপ্রিল -২৬) রাত  প্রায়  ৩টার দিকে উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী  বাজারের সুধী বান্ধব ক্লাবের  গলিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মোঃ মনজুর বিশ্বাস  জানান, আগুনে মুদি মালামাল,  নগদ অর্থ সহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে দোকান থেকে  কিছুই বের করতে পারি নাই । এতে আমার নগদ টাকা সহ প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি হয়েছে । তবে তিনি আগুনের সূত্রপাতের বিষয়টি কিছুই বলতে পারেন না।  কামারখালী বাজারের নাইট গার্ডরা জানান, গভীর রাতে মনজুর বিশ্বাস পিতাঃ মোঃ আঃ রশিদ বিশ্বাস গ্রামঃ মিটাইন পোঃ বাগাট , উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর এর কামারখালী বাজারের মুদি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশ পাশের দোকানের  কোন ক্ষতি হয় নাই । এতে মনজুর  বিশ্বাসের মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। সরেজমিন পরিদর্শন করে জানা যায়, মনজুরের  মুদি দোকানে নগদ অর্থসহ প্রায় ১০লক্ষ  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আরও জানা যায় আড়পাড়া ইউনিয়নের মৃধা পরিবারের মরহুম লতিফ মৃধার ছেলে  মোঃ ওহিদুজ্জামান দুখু মৃধা  এন্ড গং এর ঘর ভাড়া করে বিগত ১০বছর ধরে মনজুর বড় আকারে মুদি দোকানদারী করে আসছেন ।  এ বিষয়ে মধুখালী থানা প্রশাসন ও কামারখালী  ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান  এবং কামারখালী বাজার বণিক সমিতির কর্মকর্তাগন  ঘটনাস্থল পরিদর্শন করেন  এবং ক্ষতিগস্থর পাশে দাড়ানোর আশ্বাস দেন ।

মন্তব্য করুন