ফেনীতে ইয়াবাসহ গ্রেফতার ২

ফেনী প্রতিনিধি : ফেনী পৌর শহরে অভিযান চালিয়ে ৭১৫ পিস ইয়াবাসহ শাজেদুল আজাদ ওরফে দিদার (৪৯) ও আসাদুজ্জামান আজাদ (৪৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ফেনী জেলা কার্যালয়।রবিবার (০৮ নভেম্বর ২০২৬) রাতে ফেনী মডেল থানাধীন রামপুর এলাকার একটি বহুতল ভবনে এ অভিযান পরিচালিত হয়। ডিএনসি ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদ্য ০৮ নভেম্বর প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ফেনী কার্যালয়ের একটি রেইডিং টিম ফেনী পৌরসভাধীন রামপুর ১৬ নম্বর ওয়ার্ডের (ফয়েজ পাটোয়ারী সড়ক) শাহীন একাডেমী দক্ষিণ গেইট সংলগ্ন ‘সাঈদ ম্যানশন’ নামের ৫ তলা ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় ফ্ল্যাটের ভাড়াটিয়া শাজেদুল আজাদের দখলকৃত উত্তর দুয়ারী চার কক্ষ বিশিষ্ট ঘর তল্লাশি করে ৭১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১. শাজেদুল আজাদ ওরফে দিদার (৪৯), পিতা- মৃত আবুল কালাম আজাদ, মাতা- সবিনা আজার, সাং- রামানন্দপুর (রহিম বরস ভূঞাঁ বাড়ী), ৩ নম্বর ওয়ার্ড, মাতুভূঞা ইউনিয়ন, থানা- দাগনভূঞাঁ, জেলা- ফেনী। (বর্তমান ঠিকানা: সাঈদ ম্যানশন, হোল্ডিং নং- ০৪৭২(ই) ‘০১, ১৬ নম্বর ওয়ার্ড, ফয়েজ পাটোয়ারী সড়ক, রামপুর, ফেনী পৌরসভা, ফেনী)।
২. আসাদুজ্জামান আজাদ (৪৮), পিতা- মৃত কামাল মাষ্টার, মাতা- রহিমা বেগম, সাং- মোমারিজপুর (কামাল মাষ্টার বাড়ী), ৯ নম্বর ওয়ার্ড, ৭ নম্বর মাতুভূঞা ইউনিয়ন, থানা- দাগনভূঞাঁ, জেলা- ফেনী।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিএনসি ফেনী কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।