নবচেতনা প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সময়ে বিশদ আলোচনার মাধ্যমে গ্যারান্টি ক্লজসহ দীর্ঘ মেয়াদী গঙ্গার পানি বণ্টন চুক্তি আজ ৯ নভেম্বর সোমবার সকাল ১১ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) ও কৃষক সমিতির যৌথ উদ্যোগে আগামী ২ বছর ( অন্তর্বর্তীকালীন সময়) এর জন্য দ্রুত গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন চাই, অন্তর্বর্তীকালীন সময়ে বিশদ আলোচনার মাধ্যমে গ্যারান্টি ক্লজসহ দীর্ঘ মেয়াদী গঙ্গার পানি বণ্টন চুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতি বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফ আলী হাওলাদার বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করতে হবে। ১৯৯৬ সালে করা ৩০ বছরের চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হবে। যেহেতু এখন সময় কম, তাই এখন বাংলাদেশ ও ভারত আগামী ২ বছর অন্তর্বর্তীকালীন সময়) এর জন্য চলমান গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন করা প্রয়োজন। উপস্থিত বক্তারা বলেন, ঐ অন্তর্বর্তীকালীন সময়ে বিশদ আলোচনার মাধ্যমে দুই দেশ গ্যারান্টি ক্লজসহ দীর্ঘ মেয়াদী গঙ্গার পানি বণ্টন চুক্তি করবেন।
মানববদ্ধনে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের সংগঠক কৃষক সমিতির সভাপতি চাষী মাসুম, দেশ দরদী পার্টি বাংলাদেশ-এর আহ্বায়ক ক্বারী মাওলানা বোরহান উদ্দিন চিশতি, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ তোজামেল হক তাজেম, সাংগঠনিক সম্পাদক মোকাম্মেল হক নকীব, মহিলা সম্পাদিকা সালমা আক্তার লিজা প্রমুখ।
নবচেতনা/এআর

