পাটগ্রাম(লালমনিরহাট) প্রতিনিধি : যথাযথ মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লালমনিরহাটের পাটগ্রামে ৭ই নভেম্বর ২০২৬ ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান এম.পি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজ্ ফারজানা আখতার। অনুষ্ঠানে বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও জাতীয় জীবনের এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

