পোশাক শ্রমিকদের মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে জমায়েত


নবচেতনা প্রতিবেদক : ৫ নভেম্বর ২০২৬ খ্রি. বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) ও কৃষক সমিতির যৌথ উদ্যোগে “৫ দফা দাবিতে জমায়েত” অনুষ্ঠিত হয়

জমায়েতের গণদাবী সমূহ হলো:
১. আন্দোলনরত সকল শ্রমিকের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি চাই।
২. তৈরি পোশাক শিল্পে ন্যূনতম মজুরী ৩০,০০০ টাকা নির্ধারণ করতে হবে।
৩. এলপিজি সিলিন্ডার বাজারে সিন্ডিকেট ভেঙ্গে দাও।
৪. শীতকালীন সবজির লাভজনক মূল্য নিশ্চিত করতে হবে।
৫. গ্রাহকের কার্ডধারী টিসিবির পণ্য চালু রাখুন।

বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফ আলী হাওলাদার—এর সভাপতিত্বে জমায়েতে বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের সংগঠক কৃষক সমিতির সভাপতি চাষী মাসুম, বাংলাদেশ ন্যায় বিচার পার্টির সভাপতি হোসেন মোঃ লিটন, দেশ দরদী পার্টি বাংলাদেশ—এর আহ্বায়ক ক্বারী মাওলানা বোরহান উদ্দিন চিশতি, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ তোজামেল হক তাজেম, যুগ্ম মহাসচিব মোঃ মনজুর হোসেন, মহিলা সম্পাদিকা সালমা আক্তার লিজা প্রমুখ।
নবচেতনা/এআর