জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নন্দীগ্রামবাসীর জন্য অ্যাম্বুলেন্স উপহার

নবচেতনা প্রতিবেদক : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার জনসাধারণের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা পরিবহন সুবিধা নিশ্চিত করতে ব্যক্তিগত উদ্যোগে একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মোশারফ হোসেন।

আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে তিনি এই অ্যাম্বুলেন্স তুলে দেন স্থানীয় প্রশাসনকে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, সাবেক মেয়র, জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরের প্রধান এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
নবচেতনা/এআর