সোনাগাজী(ফেনী) প্রতিনিধি : কুরআনের ভুবনে আপনাকে স্বাগতম”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফেনী আলতাফিয়া মাদ্রাসা পহেলা নভেম্বর ফেনী জেলার আরামবাগের বারেক ভূঁঞা মোস্তফা ভূঁঞা সড়কের পাটোয়ারী টাওয়ারে শুভ উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। ফেনী আলতাফিয়া মাদ্রাসার উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব মোশাররফ হোসেন লিটন। ফেনী আলতাফিয়া মাদ্রাসার পরিচালক আলতাফ হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর বিশিষ্ট ব্যবসায়ী ও ফেনী টাংক রোড় দক্ষিণ ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আমির উদ্দিন ভূঁইয়া। আলতাফ হোসেন বলেন, ফেনী আলতাফিয়া মাদ্রাসা শুভ উদ্বোধনী উপলক্ষে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, সুপ্রিয় অভিভাবক, আমাদের লক্ষ সমাজের সকল শ্রেনীর মানুষের সন্তান জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা অর্জন করুক, হিফজের পাশাপাশি ৫ম শ্রেনী পযন্ত সমাপন করতে পারবে। সে লক্ষকে সামনে রেখে উন্নত ফ্ল্যাট বাসায় মনোরম পরিবেশে আমরা আমাদের কার্যক্রম চলু করেছি, দক্ষ পরিচালনা ও কঠোর পরিশ্রমের মনোভাব নিয়ে আমরা প্রতিটি শিশু কে আদর্শবান হিসাবে গড়ে তোলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। মনে রাখবেন আপনার সন্তান আমাদের নিকট আমানত স্বরূপ। আমরা সে আমানত যথাযথ পালনে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। শাহ আলম সওদাগর, মোহাম্মদ আনোয়ার হোসেন, আবদুল গাফফার, মাসুদ করিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ফেনী আলতাফিয়া মাদ্রাসার উদ্বোধন
