সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
ফেনী সিটি গার্লস হাই স্কুল ও ইদ্রিস নাহার ট্রাস্টের ব্যবস্থাপনায় স্কুল প্রাঙ্গণে শনিবার (৩১ অক্টোবর) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘৪র্থ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা’য় বিজয়ী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
?অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সির রফিকুল আলম মজনু।শিক্ষানুরাগী ও সমাজসেবক কেবিএম শাহজাহান সাজুর সভাপতিত্বে ও ফেনী সিটি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক এম. মামুনুর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন পাটোয়ারী ও যুব সংগঠক, শিক্ষানুরাগী নাছির উদ্দিন খন্দকার, ইদ্রিস-নাহার ট্রাস্ট ফেনীর চেয়ারম্যান মাওলানা ওমর ফারুক। ট্রাস্ট সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় অংশ নেওয়া মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং তাদের বিজ্ঞানমনস্ক করে তোলার লক্ষ্যে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুন্সির রফিকুল আলম মজনু শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং দেশের ভবিষ্যৎ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।?অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অতিথিরা।শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
