ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ” সোনাইমুড়ী উপজেলায় প্রথম ও নোয়াখালী জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। শনিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, “আতাউর রহমান ভূঁইয়া কলেজ” থেকে এবার এইচএসসি পরীক্ষায় ৩৮ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এরমধ্যে পাশ করে ২৯ জন। পাশের হার ৭৬.৩২। যা উপজেলায় প্রথম ও জেলায় দ্বিতীয় সর্বোচ্চ পাশের হার। ভয়াবহ ফলাফল বিপর্যয়ের মধ্যেও কলেজটি শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন জানান, এই গৌরবময় অর্জন আমাদের সকলের জন্য আনন্দের ও গর্বের। তথ্য প্রযুক্তি নির্ভর সময়োপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এই সাফল্য আরো বৃহত্তর অর্জনের পথ সুগম করবে বলে আমরা মনে করি।
আতাউর রহমান ভূঁইয়া কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক জানান, অসাধারণ এই অর্জন সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের সম্মিলিত প্রচেস্টার ফল। আমরা এর ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

