সামাজিক অপরাধ প্রতিরোধে পাটগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত

Oplus_16908288

আ: মান্নান পাটগ্রাম  (লালমনিরহাট) প্রতিনিধি:

আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে লালমনিরহাটের পাটগ্রামে সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ?পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ফারজানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। ?সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা অপরাধমুক্ত, মাদকমুক্ত ও সুশৃঙ্খল সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।