লালমনিরহাটে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মোঃ শাহজাহান সাজু, লালমনিরহাট প্রতিনিধি

দক্ষ উদ্যোক্তা তৈরি,নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে লালমনিরহাটে তরুণ উদ্যোক্তাদের নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

এসআইসিআইপি (ঝওঈওচ) প্রকল্পের আওতায় সোমবার সকালে লালমনিরহাট জেলা শহরের মূনস্টার রেস্টুরেন্ট হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মনজুর হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখার কো-অর্ডিনেটর ও শাখা ব্যবস্থাপক মধু বাবু রায়। পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার মোজাহিদুল ইসলাম কো-ট্রেইনার হিসেবে উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করেন।  এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন খামারী,কৃষি উদ্যোক্তা,মৎস্য,অনলাইন উদ্যোক্তা সহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীগণ অংশ নেয়।