মিরপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন: র?্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আল আমিন কুষ্টিয়া প্রতিনিধি

“বাল্যবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬।

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, মিরপুরের যৌথ উদ্যোগে র?্যালি, আলোচনা সভা ও শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।আজ ১২ অক্টোবর (সোমবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরোজ শাহীন খসরু।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফরোজ শাহীন খসরু বলেন, “কন্যাশিশুদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী করে তুলতে পারলে বাল্যবিয়ে রোধ করা সম্ভব। সমাজ ও দেশকে এগিয়ে নিতে কন্যাশিশুদের ভূমিকা অপরিসীম।” বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনে প্রশাসনসহ সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠান শেষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেন।