লালমনিরহাটে বিশ্ব ডিম দিবস পালিত

মোঃ শাহজাহান সাজু, লালমনিরহাট

“ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে জেলা শহরের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র?্যালি বের করা হয় এবং পরবর্তীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শুক্রবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ  জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান।বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। এ সময় লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার কামরুজ্জামান প্রিন্স, লালমনিরহাট পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি শেখ মন্ঞ্জুর আলম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।

র?্যালিতে অংশগ্রহণকারীরা ডিমের পুষ্টিগুণ সংক্রান্ত বিভিন্ন সচেতনতামূলক ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। আয়োজকদের সকলের পরনে ছিল একই রঙের টি-শার্ট ও ক্যাপ, যা পুরো আয়োজনে এক বিশেষ উৎসব মুখর আমেজ তৈরি করে। 

অনুষ্ঠানের যৌথ আয়োজনে ছিল লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা প্রাণিসম্পদ দপ্তর, পোল্ট্রি এসোসিয়েশন এবং এনিমেল হেলথ এসোসিয়েশন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, মানবদেহে প্রয়োজনীয় আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে ডিমের ভূমিকা অপরিসীম। শিশু থেকে শুরু করে যেকোনো বয়সের মানুষের শারীরিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন অন্তত একটি করে ডিম খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। খামারিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বাজারে ডিমের সঠিক মূল্য নিশ্চিত করার বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।

র?্যালি ও আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পোল্ট্রি খামারের মালিকেরা অংশ নেন। বর্ণাঢ্য এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ডিমের স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।