ফরিদপুর ব্যুরো:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র?্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থায় শিক্ষকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে অনুষ্ঠানে।
সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ২৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র?্যালি বের করা হয়। র?্যালিটি কোর্ট চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন-মুহাম্মাদ আলী, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় শিক্ষকতা পেশার মর্যাদা ও সামাজিক স্বীকৃতি বৃদ্ধি, শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ, বেতন-ভাতা ও কর্মপরিবেশের উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।এ ছাড়া শিক্ষার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষাব্যবস্থায় শিক্ষকদের কার্যকরভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও মানবিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।সভায় শিক্ষকদের পাশে রাষ্ট্র ও সমাজের দায়িত্ব, তাদের সম্মাননা ও প্রণোদনা এবং বর্তমান সময়ে শিক্ষকতা পেশার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন বক্তারা।
