ePaper

কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: অপরাধ দমনে পুলিশ সুপারের সহযোগিতা আহ্বান

আল আমিন কুষ্টিয়া

কুষ্টিয়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌহিদ বিন-হাসান।সভায় উপস্থিত থেকে জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম। তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের প্রতিনিধি ও জেলাবাসীর সক্রিয় সহযোগিতা কামনা করেন।

উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার স্থানীয় সংসদ সদস্যবৃন্দ। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ জেলার বিভিন্ন সরকারি দফতর ও সংস্থার প্রধানগণ  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিনিধিবৃন্দ

সভায় উপস্থিত ব্যক্তিবর্গ জেলার শান্তিশৃঙ্খলা রক্ষা এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করার দৃঢ? ব্যক্ত করেন।