ePaper

সরাইলে বর্ণাঢ্য আয়োজনে “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে” আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে(৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও  উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা প্রশাসন পাড়া  প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্স  কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে  অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা,আবু হেনা মোহাম্মদ মামুন।প্রধান অতিথি হিসাবে সভায় বক্তব্য দেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মীর কামরুজ্জামান কবির। আলোচনা সভায় বক্তারা নিরক্ষরতা দূরীকরণ, সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ সমাজ গঠনে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে তথ্য, প্রযুক্তি ও জ্ঞানকে কাজে লাগানোর সক্ষমতা অর্জনও এর গুরুত্বপূর্ণ অংশ।শুধু পড়তে ও লিখতে পারার মধ্যেই সাক্ষরতার সীমাবদ্ধতা নেই। আধুনিক বিশ্বে তথ্য ও প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা অর্জন এবং ব্যক্তি ও সমাজের উন্নয়নে জ্ঞানকে কাজে লাগানোর মধ্য দিয়েই প্রকৃত সাক্ষরতা নিশ্চিত হয়। এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন।সভায় বক্তারা বলেন,সরাইলকে নিরক্ষর তামুক্ত  গড়ে তুলতে এবং শিক্ষার হার বাড়াতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে শতভাগ সাক্ষরতা অর্জনের কোনো বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন। সরাইল উপজেলা বিএনপি সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা.  মোহাম্মদ নিজাম উদ্দিন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনছুর আহমেদ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরাম হোসেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সায়দুর রহমান, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, উপজেলা খাদ্য- নিয়ন্ত্রক কর্মকর্তা মো. তকদির হোসেন,উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহেদ। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শায়মা সাবরিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহরিমা সুলতানা।অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।