ePaper

গোবিন্দগঞ্জে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন নতুন নাম মোছা, রাইসা বেগম সোহিনী দে বিন্তা

শ্যামল রায় গোবিন্দগঞ্জ  প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভাধীন চক গোবিন্দপুর গ্রামের এক যুবতী সনাতন ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত ৩০ আগস্ট রবিবার গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে তিনি ধর্ম পরিবর্তনের এই ঘোষণা দেন।

জানা গেছে, চকগোবিন্দপুর গ্রামের সাধন কুমার দের মেয়ে সোহিনী দে বিন্তা (১৯) ইসলামের শাশ্বত বিধানে আকৃষ্ট হয়ে এই সিদ্ধান্ত নেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মোছা. রাইসা বেগম। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তিনি ওই দিন জোহরের নামাজের পর স্থানীয় একজন আলেমের নিকট কালিমা পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলামে দীক্ষিত হন।

হলফনামা সূত্রে জানা যায়, রাইসা বেগম জন্ম সূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং একজন প্রাপ্ত বয়স্ক যুবতী। তার ভালো-মন্দ বিচার করার মতো যথেষ্ট জ্ঞান ও বুদ্ধি রয়েছে। ছোটবেলা থেকেই মুসলিম প্রতিবেশীদের সাথে মেলামেশা এবং তাদের ধর্মীয় আচার-আচরণ দেখে ইসলামের প্রতি তার গভীর অনুরাগ ও বিশ্বাস জন্মায়। বিশেষ করে আজানের ধ্বনি এবং ইসলামের সাম্য ও শান্তির বাণী তাকে গভীর ভাবে মুগ্ধ করে। এই উপলব্ধি থেকেই তিনি স্বেচ্ছায় এবং সজ্ঞানে নিজের পূর্বের ধর্ম ত্যাগ করে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এ বিষয়ে রাইসা বেগম বলেন, আমি ছোটবেলা থেকেই ইসলামের প্রতি এক ধরণের শ্রদ্ধা অনুভব করতাম। নামাজ, রোজা, হজ ও জাকাতের মতো বিষয় গুলো আমার ভালো লাগে। আমার বন্ধু-বান্ধবদের বেশিরভাগই মুসলিম হওয়ায় তাদের সাথে চলাফেরার মাধ্যমে আমি ইসলাম সম্পর্কে বিস্তারিত জানতে পারি। আজানের সুমধুর ধ্বনি আমাকে সবসময় বিমোহিত করত। কারো প্ররোচনায় নয়, বরং ইসলামের সত্যতা উপলব্ধি করেই আমি আজ থেকে একজন মুসলিম হিসেবে জীবন গড়ার সিদ্ধান্ত নিয়েছি।

ধর্ম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী মো. মিজানুর রহমান মন্ডল জানান, সোহিনী দে বিন্তা বর্তমান নাম মোছা, রাইসা বেগম আদালতে উপস্থিত হয়ে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে ধর্ম পরিবর্তনের হলফনামা সম্পাদন করেছেন। তিনি এখন থেকে সম্পূর্ণভাবে ইসলামী শরীয়াহ মোতাবেক নিজের জীবন পরিচালনা করতে চান।