সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক ফেনী সীমান্তে অভিযান পরিচালনা করে অর্ধকোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় অদ্য ১৭ আগস্ট ২০২৬ তারিখ ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক ফেনী জেলার পরশুরাম ও ছাগলনাইয়া এবং চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫ লক্ষ ৪০ হাজার ৮০৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রী পিস, চকলেট, বিস্কুট, কসমেটিক, বিভিন্ন প্রকার সুগন্ধী তেল এবং ঔষধ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল পরবর্তী আইনী কার্যক্রমের জন্য কাস্টমস্ এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সীমান্তে মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা সুরক্ষা এবং সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবি ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করবে।
