ePaper

ফুলগাজীতে ১৩ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজীতে ১৩টি মাদক মামলার আসামি মো. জহিরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) ভোরে উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রুবেল ওই গ্রামের মৃত হাফেজ আহমদের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ১৩টি মামলার তথ্য রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাও রয়েছে।ফুলগাজী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ নাদিম খান জানান, রুবেলকে গ্রেপ্তারের জন্য পুলিশ দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে অভিযান চালিয়ে ফেনাপুষ্করনী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া বলেন, থানায় যোগদানের পর থেকেই মাদকবিরোধী অভিযানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৩টি মাদক মামলার আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর রুবেলকে সংশ্লিষ্ট সাজাপ্রাপ্ত  মামলায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।