নিজস্ব প্রতিবেদক:
ময়ূরপঙ্খী এবং ইন্টারন্যাশনাল প্রফেশনাল একাডেমীর উদ্যোগে জমকালো আয়োজনে ‘২য় আইপা অ্যাওয়ার্ড’ (ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভার)
শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজধানীর পর্যটন কর্পোরেশন মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘আইপা অ্যাওয়ার্ড-২০২৬’। অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন পেশায় স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখা স্বনামধন্য ব্যক্তিদের এ সম্মাননা প্রদান করা হয়।
ইভেন্ট অর্গানাইজারের চেয়ারম্যান রুহিত সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম কামরুল ইসলাম এবং নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। তাদের হাত থেকেই বেস্ট রিপোর্টার হিসেবে ‘আইপা অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন শাহীন আলম জয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ, সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তার, আইপিএ’র বোর্ড অব ডিরেক্টর ও ব্যাংকার রিফাত মাহবুব সাকিব, সিনিয়র সাংবাদিক জে. ই. বুলবুল, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী, জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা হক, সুরকার শওকত আলী ইমন, গীতিকার কবির বকুল এবং সোনালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান।
এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব, সজল নূর, নিরব, অভিনেত্রী দীপা খন্দকার, শখ, জেবা জান্নাত, মিষ্টি জান্নাত, আঁচল, চিত্রপরিচালক মেহেদী হাসান হৃদয়, কোরিওগ্রাফার গৌতম সাহা, বারিশা হক, সফল উদ্যোক্তা ক্যামেলিয়া নিশান, সংবাদ পাঠিকা ভাবনা আহমেদ, লায়ন বিডিজি হেলেন এ নাসরিনসহ চলচ্চিত্র, নাটক, সংগীত, নৃত্য, ফ্যাশন, রূপসজ্জা, খেলাধুলা, ব্যবসা, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা, শিক্ষা ও রন্ধনসহ প্রায় ৩০টি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এর আগে জয় শাহীনের ঝুলিতে রয়েছে গ্লোবাল এক্সেলেন্ট অ্যাওয়ার্ড, ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড, লাবণ্য মিডিয়া অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা।
উল্লেখ্য, জয় শাহীন দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন একুশে টেলিভিশনের ‘মুক্ত খবর’-এ শিশু সাংবাদিকতা দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘ এক যুগ ধরে ট্যুরিজম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। তার প্রতিষ্ঠান ‘ফ্লাই এয়ার’-এর মাধ্যমে দেশ-বিদেশে ট্যুরিজম সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

