ePaper

দিনাজপুর ইকবাল হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সাবেক ছাত্রনেতা শাহিন খান

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ঐতিহ্যবাহী ইকবাল হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা মো. শাহিন খান।রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় নবনির্বাচিত সভাপতি মো. শাহিন খান ইকবাল হাই স্কুলে পৌঁছালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবক সদস্যরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন।এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিমা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক মো. খাদেমুল ইসলাম (প্রভাতি শাখা), সহকারী প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ সিদ্দিকী (দিবা শাখা), অভিভাবক সদস্য মো. মোক্তার আলম, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ (বাবু), পৌর বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক নাজমুল হক লিটন, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান (হাসু) খান, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন, পৌর তাঁতী দলের যুগ্ম সম্পাদক শাহিন মিন্মাত খান, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শরিফ হাসান বিপ্লব, পৌর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. ইমরান, নির্বাহী সদস্য রবিন খান, জেলা কমিটির সদস্য মনুসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে নবনির্বাচিত সভাপতি মো. শাহিন খান বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখে শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *