ePaper

ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত নৈতিক, আদর্শবান ও দায়িত্বশীল যুবসমাজ গঠনের আহ্বান

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে যুবকদের নৈতিক, আদর্শিক ও সামাজিক উন্নয়নে উদ্বুদ্ধ করতে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, দেশ ও সমাজ গঠনে যুবসমাজই সবচেয়ে বড় শক্তি। তাই তরুণদের মাদক, সন্ত্রাস, দুর্নীতি, সহিংসতা ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে নৈতিক মূল্যবোধসম্পন্ন, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

শনিবার ফুলগাজী সদর ইউনিয়নের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম শামীম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জামাল উদ্দিন চৌধুরী এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল হোসেন মিয়াজী। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াত এবং যুব বিভাগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক যুবক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজকে কেবল কর্মসংস্থানের জন্য প্রস্তুত করলেই হবে না; তাদের নৈতিকতা, সততা, মানবিকতা ও দেশপ্রেমের চেতনায়ও সমৃদ্ধ হতে হবে। একটি সুন্দর, বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গঠনে তরুণদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, শিক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক উদ্যোগে যুবসমাজকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নতুন সদস্য সংগ্রহ, যুবকদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশ এবং স্থানীয় পর্যায়ে শিক্ষা, মানবসেবা ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *