ePaper

সামান্য বৃষ্টিতেই বসতবাড়িতে পানি ঃ চরম দুর্ভোগো সিরাজগঞ্জ পৌরবাসী

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি

যমুনার পানি উপছে পড়ে কোন বন্যা হয়নি। তারপরও সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার বসতবাড়িগুলোতে হাঁটু পানি! যার ফলে এলাকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পুকুর ভরাটসহ নানা অব্যবস্থাপনার কারণে পানি নিস্কাশনের পথ বন্ধ হওয়া হওয়ায় সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই অঞ্চলে। সোমবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে তলিয়ে গেছে ধানবান্ধি মহল্লার জি.এম হিলালি রোড, জেসি রোড এবং বি.এল স্কুল রোডের আশপাশের বিভিন্ন বসতবাড়ি। ফলে চরম দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের মানুষে।

পৌর কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করে ভুক্তভোগীরা বলেন, ধানবান্ধি বিআইডাব্লিউটিএ’র সামনে পুকুর ভরাট, জেসি রোড ও জিএম হিলালী রোডের পাশের ড্রেন দিয়ে কাটাখালিতে পানি নিস্কাশনের পথে আবর্জনা এবং মাটি ভরাট থাকায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়াও মান্নান তালুকদারের মোড়ে ত্রুটিযুক্ত ড্রেনেজ ব্যবস্থায় পুরো পুরো এলাকাই জলাবদ্ধতার শিকার হয়েছে। এদিকে জলাবদ্ধতার কারণে দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম ব্যহত হয়েছে স্থানীয়দের। কোমলমতি শিশু-কিশোর শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে স্কুলে যেতে যেতে পারছে না। অপরদিকে ড্রেনের নোংরা পানি বসতবাড়িতে ঢুকে পরিবেশ মারাত্বকভাবে দুষিত করছে। ভুক্তভোগীরা অবিলম্বে ত্রুটিপূর্ণ ড্রেন পূণ:নির্মাণ ও ভরাট হওয়া পুকুর খননসহ পানি নিঃস্কাশনের ব্যবস্থার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *