ePaper

ফেনী যুব রেড ক্রিসেন্ট অ্যালামনাইয়ের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন  অধ্যাপক এম এ খালেক

সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি

যুব রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিটের সাবেক যুব সদস্যদের সংগঠন যুব রেড ক্রিসেন্ট অ্যালামনাই-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে শহরের মুক্তবাজারস্থ ফেনী রেড ক্রিসেন্টের নিজস্ব ভূমিতে এ কর্মসূচির উদ্বোধন করেন ফেনী জেলা পরিষদের প্রশাসক ও ফেনী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক এম এ খালেক।যুব রেড ক্রিসেন্ট অ্যালামনাইয়ের সভাপতি রশিদ আহমদ মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল আজিম চৌধুরী রাহাতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য মো. আল ইমরান ও শরীফুল ইসলাম অপু, সাবেক যুব প্রধান মোজাম্মেল হক মাসুম, অ্যালামনাইয়ের কোষাধ্যক্ষ শাফায়েত হোসেন রুবেল, সদস্য নাজমুল হক শামীম, মো. নোমানুল হক, মো. শাহাদাত সাজু, এডভোকেট রহিমা আক্তার , আবু সাঈদ, মো. সাহাব উদ্দিনসহ অ্যালামনাইয়ের সদস্যরা।বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পূর্বে বক্তব্যে অধ্যাপক এম এ খালেক বলেন, পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা সবসময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই বৃক্ষরোপণ কর্মসূচিও সেই দায়িত্ববোধেরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।তিনি আরও বলেন, সাবেক ও বর্তমান যুব সদস্যদের প্রাণের দাবি ফেনী জেলা রেড ক্রিসেন্টের একটি নিজস্ব ভবন। এটি নিয়ে আমরা উচ্চ পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। খুব শিগগিরই  মুক্তবাজারের নিজস্ব জায়গায় ভবন নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত আসবে।

অনুষ্ঠানে অতিথিরা অ্যালামনাইয়ের এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *