ePaper

ফুলগাজীর বনিকপাড়ায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধ: ঘটনাস্থল পরিদর্শনে বিএনপি নেতারা

ফুলগাজী,ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী সদর এলাকার বনিকপাড়ায় চলাচলের রাস্তা নিয়ে সনাতনী ধর্মাবলম্বী দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ।

পরিদর্শনকালে বিএনপি নেতারা উভয় পক্ষের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান। তারা বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মহলকে অবহিত করা হয়েছে এবং আহতরা সুস্থ হওয়ার পর ঘটনার সার্বিক বিষয় যাচাই করে ন্যায়সঙ্গতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় নেতারা আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিনের চলাচলের রাস্তা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে। এ বিষয়ে এলাকায় শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *