ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন চমক নিয়ে আসছেন BK Corporate Solution -এর কর্ণধার নিলীমা
দেশের ফ্যাশন ও বিউটি ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করতে BK Corporate Solution a sister concern of BlueBird Events আয়োজন করতে যাচ্ছে Hair & Beauty Expo-2026, “The Global-Local Blend”। দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ এই হেয়ার ও বিউটি এক্সপো অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর Elit Convention Hall- হাতিরঝিল, গুলশান এ।
এই আয়োজনে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিতে ঢাকায় আসছেন বিশ্বখ্যাত হেয়ার স্টাইলিস্ট Angelo Justin। তিনি Hair Asia-এর প্রধান বিচারক এবং Miss Universe 1994 Sushmita Sen-এর অফিসিয়াল হেয়ার স্টাইলিস্ট। তিনি আধুনিক হেয়ার কাট, হেয়ার কালার, স্টাইলিং, ট্রেন্ডস ও স্যালন টেকনিক নিয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করবেন।
এছাড়া থাইল্যান্ড ও লন্ডন থেকে আসছেন Wella ও L’Oréal-এর খ্যাতিমান হেয়ার স্টাইলিস্ট Mr. Nakarin, যিনি আন্তর্জাতিক মানের হেয়ার ও বিউটি ট্রেনিং পরিচালনা করবেন।
বাংলাদেশের হেয়ার ও বিউটি শিল্পের কিংবদন্তি Kazi Kamrul Islam-এর সরাসরি দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে আয়োজনটি আরও সমৃদ্ধ হবে।
এক্সপোর অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে দেশের জনপ্রিয় কোরিওগ্রাফার Imu Hashmi-এর পরিচালনায় অত্যাধুনিক ও মনোমুগ্ধকর ফ্যাশন শো।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন সংখ্যা সীমিত। তাই আগ্রহীদের দ্রুত BK Corporate Solution-এর প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

