মধুখালী প্রতিনিধি
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লার বিশেষ উদ্যোগে মধুখালী থানার কার্যক্রমকে আরও গতিশীল করতে ১টি গাড়ি প্রদান করেছে পান্না গ্রুপ। শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে মধুখালী থানার জন্য একটি গাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পান্না গ্রুপের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির কর্ণধার লোকমান হোসেনের ছেলে আরিয়ান খান উপস্থিত থেকে গাড়ি হন্তান্তর কার্যক্রমে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। তিনি সংশ্লিষ্ট দুই থানার কর্মকর্তাদের হাতে গাড়ির চাবি তুলে দেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, মধুখালী পৌর বিএনপি সভাপতি মোঃ হায়দার আলী মোল্যা, মধুখালী উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আব্দুল আলিম মানিক মধুখালী থানা ভারপ্র্প্তা কর্মকর্তা সুকদেব রায় , মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আলিমুজ্জামান, মধুখালী পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু মোর্শেদ নছর টিটো প্রমুখ। এ সময় বক্তারা বলেন, নতুন এই যানবাহন মধুখালী থানার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জরুরি সেবা প্রদান এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয়রা পান্না গ্রুপের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের এমন সহযোগিতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে আরও বেগবান করবে এবং জনসেবার মান উন্নয়নে সহায়ক হবে। পক্ষান্তরে বোয়ালমারী থানাকেও একই দিনে একটি গাড়ি ও চাবি তুলে দেওয়া হয় ।
