ePaper

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত -১

মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (৩৫) নামে একজন নিহত হয়েছে।

নিহত মাসুদ রানা ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা সদরের মৃত আব্দুস সামাদ হাওলাদারের ছেলে।

আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে সাতটায় উপজেলার দাসেরহাট সেবা গ্রীন ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়,  ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাটে সেবা গ্রীন ফিলিং স্টেশনের সামনে, পিকআপ সাথে মালবাহী ট্রাকের  মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে  পিকআপের হেলপার মাসুদ রানা গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *