হামিদুল্লাহ সরকারঃ
নীলফামারীতে কৃষক অ?্যাপে আবেদনকারী কৃষক দের লটারীর মাধ্যমে নির্বাচিত করে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১জুন) বিকেলে নীলফামারী সদর খাদ্য গুদামে ধান সংগ্রহের উদ্বোধন করেন,নীলফামারী-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ এমপি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক,উপজেলা খাদ্য নিযন্ত্রক সোহেল রানা,সদর উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ,জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম,জামায়াত নেতা মোহাম্মদ সুজা.সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুজ্জামান প্রমূখ। উদ্বোধনের দিন সদর উপজেলার টুপামারী ইউনিয়নের আব্দুর রহমান নামের এক কৃষকের কাছ থেকে ৩ মেট্রিক টন ধান ক্রয় করে তাৎক্ষণিক তাকে ধানের মূল্য পরিশোধের চেক প্রদান করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা জানান, চলতি বোরো মৌসুমে সদর উপজেলার কৃষকদের কাছ থেকে ২হাজার ৪ শত মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। এজন্য কৃষক অ্যাপে আবেদনকারী কৃষকদের মধ্য হতে লটারীর মাধ্যমে ৮৪৫ জনকে নির্বাচিত করা হয়েছে। লটারীতে নির্বাচিত প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরকারি খাদ্য গুদামে দিতে পারবেন।
এছাড়া চলতি মৌসুমে মিল মালিকদের কাছ থেকে ১৪ হাজার ৭১ মেট্রিক টন চাল ও ৭৭১ মেট্রিক টন আতব চাল সংগ্রহ করা হবে।
