ePaper

ফেনীতে সোশ্যাল এইড এর আয়োজনে ১৬০০ পরিবারের মাঝে কোরবানীর গোসত বিতরণ সম্পন্ন

জহিরুল হক খাঁন

তিন দিনব্যাপী ফেনী জেলার সদর ইউনিয়নের ধর্মপুরের আশ্রায়ন ও আবাসন এর কমিউনিটি সেন্টার ঈদগাহ মাঠ, সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের আমিরাবাদ ভবানী চরন লাহা স্কুল এন্ড কলেজ মাঠ ও মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী মরহুম শামসুল হক এর বাড়ির মাঠ তিনটি স্থানে এলাকার দুস্থ্য, অসহায় হতদরিদ্র গরিব জনগোষ্ঠীর ১৬০০ পরিবারের মাঝে জন প্রতি ২ কেজি করে মাংস বিতরণ করা হয়। ফেনী সদর ইউনিয়ন, সোনাগাজী উপজেলার ৯নং নবাবপুর ইউনিয়ন ও ৪নং মতিগঞ্জ ইউনিয়নের  বিভিন্ন ওয়ার্ড, আশ্রয়ায়ন, আবাসন, আদর্শগ্রাম এবং চরাঞ্চলের গরীব পরিবার, অসচ্চল মুক্তিযোদ্ধা, ইমাম মোয়াজ্জিন সহ কোরবানী করে নাই এমন পরিবারের  মাঝে এ গোসত বিতরণ করা হয়। সোশ্যাল এইড এর প্রোগ্রাম ম্যানেজার এম নাছির উদ্দিন এর সভাপতিত্বে ঈদুল আজহা উপলক্ষে জেলার তিনটি স্থানে  গরুর গোসত বিতরণ করা হয়। ঈদের দিন  ফেনীর আশ্রায়ন ও আবাসনে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দের উপস্থিততে বিতরণ সম্পন্ন হয়। এবং সোনাগাজীর নবাবপুর বিসি লাহা স্কুল মাঠের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯নং নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির। সাংবাদিক জহিরুল হক খাঁন সজীব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সংস্থা কারামা সলিডারিটির বাংলাদেশ এর কান্টি ডিরেক্টর মোহাম্মদ আলী সোহেল। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন এলাকার সুশীল সমাজ, যুব নেতৃবৃন্দ। সোশ্যাল এইড এর  টেকনিক্যাল কো-অর্ডিনেটর জিল্লুর রহমান, ভলান্টিয়ার ফাহিম মুনতাসির, ও ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ। প্রোগ্রামে উপকারভোগীরা গরুর মাংস পেয়ে খুবই আনন্দিত ও খুশি হন। সোশ্যাল এইড ও কারামা সলিডারিটিকে কে ধন্যবাদ জানান ভবিষ্যতে এধরনের প্রোগ্রাম অব্যাহত রাখার অনুরোধ জানান। বিতরনে এলাকা ভিত্তিক কমিউনিটির স্বতঃস্ফূর্ত  অংশগ্রহন এবং সার্বিক সহায়তার মাধ্যে তিন দিনের প্রোগ্রাম সুন্দরভাবে সম্পন্ন হয়। আয়োজক সূত্রে জানা যায় ফেনীতে ৬টি গরু, সোনাগাজীর নবাবপরে ১২টি গরু এবং মতিগঞ্জের সুলাখালীতে ৩টি সহ মোট ২১টি গরু কোরবানী দেয়া হয়। প্রোগ্রামটি এলাকায় ব্যাপক সাড়া ও প্রশংসিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *