ePaper

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে তাঁতী দলের আয়োজনে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা ও পৌর তাঁতী দলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাহিন খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বুকুল, জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর জেলা তাঁতী দলের সভাপতি মো. রেজাউল ইসলাম, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান হাসু খান, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল করিম, যুগ্ম সম্পাদক মো. এ কে এম ফারহান কাজল ও হোলাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন, পৌর তাঁতী দলের সভাপতি মো. হিরা আহমেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরিফ, সহ-সভাপতি মোঃ রাজেকুল ইসলাম, সাইমুন ইসলাম (সুমন),সাংগঠনিক সম্পাদক জাহিদ আলী, কোতোয়ালী তাঁতী দলের সভাপতি মো. বাবু, সহ-সভাপতি শাহিন মিন্নাত খান, , যুগ্ম সম্পাদক রেজাউল আলম পুতুল, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ আলীসহ তাঁতী দলের বিভিন্ন,ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দোয়া মহফিলে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠান  শহীদ জিয়াউর  রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *