ePaper

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে এলাকা রণক্ষেত্র, আহত ৫০ জন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতৈল গ্রামে পূর্ব বিরোধের জেরে সকাল ৯ টা থেকে দেশীয় অস্ত্র শস্ত্র সহ দুই পক্ষের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত। শনিবার (২৩ মে) প্রায় দেড় ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। ঈদকে সামনে রেখে সংঘর্ষের ঘটনায় ধমথমে অবস্থা বিরাজ করছে।স্থানীয় সূত্র জানায়, গ্রামের দীর্ঘদিনের বিরোধের জেরে অ্যাডভোকেট মনির উদ্দিন ও কফিল উদ্দিন সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২৯ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে আহতদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা জানান, এর আগেও বিভিন্ন সময়ে এ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের কারণেই এলাকায় বারবার এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *